পটিয়ায় সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ায় সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ২৫ জানুয়ারি প্রতিষ্ঠানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক প্রধান সেলিম উদ্দিন। বক্তব্য দেন পটিয়া অঞ্চলের ১৩জন ব্যবস্থাপক। সভায় স্বয়ংক্রিয় পদ্ধতির সঙ্গে সবাইকে সম্পৃক্ত করা, কৃষিজাত শিল্প ও এসএমই খাতে ঋণপ্রবাহ বৃদ্ধির জন্য ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।