পটিয়ায় স্কুল-মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ায় ৪২তম জাতীয় স্কুল ও মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্প্রতি পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুষার কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকেয়া পারভীন। বক্তব্য দেন ইউনিয়ন কৃষি উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু তাহের, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, আবদুল গণি, আবদুল মান্নান, অরুণ মিত্র, মেজবাউল হক ও অমর দাশ প্রমুখ।
সপ্তাহব্যাপী অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলার ৪০টি বিদ্যালয় অংশ নেয়।