পটিয়ায় স্বাস্থ্য দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নওজোয়ান ও পটিয়া পৌরসভার উদ্যোগে ১১ এপ্রিল এএস রাহাত আলী উচ্চবিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও কবিগান অনুষ্ঠিত হয়। পৌর মেয়র নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক আবদুর রাজ্জাকের সঞ্চালনে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, শিক্ষক অরুণ বিকাশ দাশ, নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেন চৌধুরী, মনিরুজ্জামান, আবদুল আলীম ও সেলিম উদ্দীন প্রমুখ।শুরুতে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে কবিগান করেন কবিয়াল আবু ইউছুপ ও আবদুল মান্নান। শেষে শোভাযাত্রা বের করা হয়।