পটিয়ায় স্যানিটেশন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পিছিয়ে পড়া ও দুর্গম এলাকার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন মেলা ৬-৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে মেলায় ছিল জনসচেতনতামূলক কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা আয়োজনে সহযোগিতা করে চট্টগ্রাম এনজিও ফোরাম।৬ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিজন চক্রবর্তী, বদিউল আলম ও অধ্যাপক হারুনুর রশিদ। শুভেচ্ছা বক্তব্য দেন রফিকুল ইসলাম মজুমদার। মেলায় বিভিন্ন বেসরকারি সংস্থার ১৬টি স্টল বসে। এতে পারিবারিক নির্যাতন ও দুর্নীতি প্রতিরোধে সচেতনতামূলক বইসহ আকর্ষণীয় শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ দর্শকদের নজর কাড়ে। নারীনেত্রী জেসমিন সুলতানার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন। শেষে অংশগ্রহণকারী সংগঠনের প্রতিনিধিকে সম্মাননা ও সনদ দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিগান ও নাটক পরিবেশন করা হয়।কবিয়াল আবু ইউছুফ ও আবদুল মান্নানের কবিগান ও তালেব সংকেতের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।