পটিয়ায় হৃদরোগ প্রতিরোধবিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আয়োজনে হৃদরোগ চিকিৎসার অগ্রগতি ও প্রতিকারবিষয়ক সেমিনার ২৫ এপ্রিল পটিয়ায় একটি সামাজিককেন্দ্রে অনুষ্ঠিত হয়। হৃদরোগ বিশেষজ্ঞ এ কে এম নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, প্রধান বক্তা ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ কায়সার নসরুল্লাহ খান ও জহির উদ্দিন মাহমুদ ইলিয়াছ। বক্তব্য দেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের বিভাগীয় আঞ্চলিক বিপণন কর্মকর্তা মুখলেছুর রহমান, এ কে এম মাঈনুদ্দিন, মইনুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, বিশ্বের প্রাণঘাতী রোগের মধ্যে প্রধান রোগ হচ্ছে হৃদরোগ, দ্বিতীয় স্থানে আছে ক্যান্সার। ৫০ বছরের বেশি বয়সের বেশিরভাগ মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছে।