পটিয়ায় ১ চেয়ারম্যান ও ১১ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১ চেয়ারম্যান ও ১১ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চারজন সংরক্ষিত ও সাতজন সাধারণ ওয়ার্ডের সদস্য রয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ বিষয়টি নিশ্চিত করেছেন। পটিয়া উপজেলার ২১ ইউপিতে ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দক্ষিণ ভূর্ষি ইউপির আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী মোহাম্মদ সেলিম। সংরক্ষিত ওয়ার্ডে চরলক্ষ্যা ইউপির ১ নম্বরে রেজিয়া সুলতানা, ভাটিখাইনের ২ নম্বরে নুরুন নাহার বেগম, কেলিশহরের ৩ নম্বরে আয়েশা বেগম ও কচুয়াইয়ের ২ নম্বর ওয়ার্ডে সাজেদা বেগম এবং সাধারণ ওয়ার্ডে চরপাথারঘাটার ৬ নম্বরে ছবির আহমদ, শিকলবাহার ৪ নম্বরে আবদুচ ছবুর, দক্ষিণ ভূর্ষির ৯ নম্বরে আহমেদ নুর, ২ নম্বরে মো. শাহ আলম, ভাটিখাইনের ৮ নম্বরে স্বপন কান্তি দে, ধলঘাটের ১ নম্বরে মোহাম্মদ আবু সায়েদ ও কেলিশহরের ৮ নম্বর ওয়ার্ডে নুরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।