পড়শীর পছন্দ কফি, মা ভালোবাসেন চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কণ্ঠশিল্পী পড়শী। তঁার মা জুলিয়া এহ&সান। পেশায় তিনি গৃহিণী। আজ জানা যাক এই মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।১. কী খেতে পছন্দ করেন?পড়শী: খাবারের প্রতি আমার খুব একটা আগ্রহ নেই। তবে ফুচকা, চটপটি ও ঝালমুড়ি ভালো লাগে।মা: নুডলস, বার্গার, স্যান্ডউইচ ও সবুজ সালাদ খেতে পছন্দ করি।২. অবসরে কী করেন?পড়শী: গান শুনি।মা: ঘর সাজাই-গোছাই এবং রান্না করি। ৩. কার গান পছন্দ করেন?পড়শী: অনেক শিল্পীর গানই আমার ভালো লাগে। তবে সবচেয়ে পছন্দের তালিকায় আছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, লতা মঙ্গেশকর, আশা ভঁোসলে, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্রেয়া ঘোষালসহ অনেকে।মা: সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার গান ভালো লাগে।৪. চা না কফি-কোনটি খেতে ভালো লাগে?পড়শী: কফি বেশি পছন্দ। কিন্তু গলা ঠিক রাখার জন্য চা খেতে হয়।মা: চা। দুধ, সর ও চিনি বেশি দিয়ে চা খেতে খুব ভালো লাগে।৫. সংবাদপত্রের কোন অংশটি আগে পড়া হয়?পড়শী: কেৌতুক ও বৈজ্ঞানিক তথ্যের অংশগুলো আগে পড়ি।মা: বিনোদন পাতার শিরোনামগুলো দেখা হয় আগে।৬. পছন্দের পোশাক কী?পড়শী: সব ধরনের পোশাকই পরা হয়। কিন্তু ভালো লাগে একটু ভিন্ন কাটের সালোয়ার-কামিজ।মা: সালোয়ার-কামিজ ও জিনস-শার্ট।৭. বিরক্ত লাগে যখনপড়শী: লেখাপড়া করতে বিরক্ত লাগে।মা: কোনো কাজ করতেই বিরক্ত লাগে না।৮. রেগে গেলে কী করেন?পড়শী: আগে খুব চিৎকার করতাম। এখন চুপ করে বসে থাকি।মা: যার কারণে রেগে যাই, তার সঙ্গে ঝগড়া করি।৯. ইন্টারনেট ব্যবহার করেন?পড়শী: মাঝেমধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিই। তবে চ্যাটিং করি না একদম। এর বাইরে খুব একটা ব্যবহার করা হয় না।মা: একদমই না।সাক্ষাৎকার: রয়া মুনতাসীর