পণ্ডিত বিজন চৌধুরীর স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাকলিয়ার আনন্দী সংগীত একাডেমির উদ্যোগে পণ্ডিত বিজন চৌধুরীর স্মরণসভা ২৬ সেপ্টেম্বর একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তবলাশিল্পী সুরজিৎ সেন। বক্তব্য দেন চিত্রশিল্পী মৌমি সেন, অধ্যাপিকা রেহানা বেগম, নন্দিতা বড়ুয়া, নাজমুল নাহার, শিল্পী প্রমিত বড়ুয়া, মুনমুন সেন, জয়িতা মল্লিক প্রমুখ। সভায় বক্তারা বলেন, পণ্ডিত বিজন চৌধুরীর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। বক্তারা সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদানের কথা স্মরণ করেন। বিজ্ঞপ্তি।