পণ্ডিত বিজন চৌধুরী স্মরণে অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি)-এর আয়োজনে তবলাগুরু পণ্ডিত বিজন চৌধুরী স্মরণানুষ্ঠানে ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার তাঁর ছাত্র, অনুরাগী সহ চট্টগ্রমের সঙ্গীতাঙ্গনের বিশিষ্ট শিল্পী এবং সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। 
গত ১৯ সেপ্টেম্বর ২০১৪ শুক্রবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) আয়োজিত ওস্তাদ আজিজুল ইসলামের একক বংশীবাদন সন্ধ্যায় তবলা সঙ্গতকালে পণ্ডিত বিজন চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম-এর সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি)-র ল্যাবরেটরি থিয়েটার মঞ্চে অনুষ্ঠিত এই স্মরণ অনুষ্ঠানে শুরুতে শোক সংগীত পরিবেশন করে শিল্পী আইরিন সাহা ও মার্গারেট বেবী সাহা, কবিতায় শ্রদ্ধা নিবেদন করে আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত, উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করেন দোলন কানুনগো । অনুষ্ঠানে বক্তব্য দেন ড. অনুপম সেন, অধ্যাপক ড. তপন জ্যোতি বড়ুয়া, সংগীত শিল্পী ও শিক্ষাবিদ বেলা ইসলাম, শিল্পী স্বর্ণময় চক্রবর্তী এবং প্রয়াতের পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে বেণু চৈাধুরি। ওস্তাদ আজিজুল ইসলামের বংশীবাদনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার। বিজ্ঞপ্তি।