পণ্যসামগ্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনে প্রথম এস্কেলেটর বা চলন্ত সিঁড়ি স্থাপন করে বিশ্বখ্যাত ডিপার্টমেন্টাল শপ ‘হ্যারড্স’ ১৮৭৮ সালে। বেসামরিক নাগরিকদের মধ্যে প্রথম হ্যামার গাড়ি কিনেন অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার। ১৯৯২ সালে কেনা গাড়িটির ওজন ছিল প্রায় ছয় হাজার ৩০০ পাউন্ড এবং প্রস্থ প্রায় সাত ফুট। প্রথম পারসোনাল কম্পিউটার অ্যাপল-২ বিক্রির জন্য বাজারে ছাড়া হয় ১৯৭৭ সালে। সাবেক সোভিয়েত ইউনিয়নের বাজারে বিক্রি হওয়া প্রথম মার্কিন ভোগ্যপণ্যটি হচ্ছে পেপসি। পেছনে আঠা লাগানো ডাকটিকেট প্রথম বাজারে আসে ১৮৪০ সালে ইংল্যান্ডে। ‘পেনি ব্লক’ নামের এই ডাকটিকেট রানি ভিক্টোরিয়ার ছবি ছিল। উইলিয়াম সেম্পল নামের এক ব্যক্তি ১৮৬৯ সালে সর্বপ্রথম চুইংগামের পেটেন্ট করান। কানেকটিকাটের বিজ্ঞানী উইলিয়াম গ্রে কয়েন বক্স টেলিফোন আবিষ্কার করেন। প্রথম টেলিফোনটি স্থাপন করা হয় ১৮৮৯ সালে হার্টফোর্ড ব্যাংকে। এই টেলিফোন দিয়ে ১৯৫১ সাল পর্যন্ত মাত্র পাঁচ সেন্টে কল করা যেত। প্রতিবছর উত্পাদিত ৫০ বিলিয়ন এসপিরিন ট্যাবলেটের প্রায় ৫৮ শতাংশ বা ২৯ বিলিয়ন ট্যাবলেট সাবাড় করে মার্কিনিরা। ১৮৮০ সালের দিকে কোকেন মাথাব্যথা, নিদ্রাহীনতা, স্নায়ুদৌর্বল্য, সর্দি-ঠান্ডার ওষুধ হিসেবে বিক্রি হতো।ওয়েবসাইট অবলম্বনে সামসুল আলম