প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এর পর থেকে পোকামাকড় নিধনের আগে একটু দেখেশুনে নিন। কারণ, আপনার এক সিদ্ধান্তেই হয়তো বেঘোরে প্রাণ হারাতে পারে দুনিয়ার সবচেয়ে দামি পতঙ্গটি! পরে শত আফসোস করেও হয়তো লাভ হবে না কোনো। প্রায় এক হাজার ২০০ প্রজাতির বিটলজাতীয় পতঙ্গের দেখা মেলে প্রকৃতিতে। এর মধ্যে একটির নাম স্ট্যাগ বিটল। কালো রঙের বর্ম পরা সৈনিক-সৈনিক চেহারার এই পতঙ্গ মানুষের কোনো ক্ষতি করে না। আর এই বিটলগুলো লম্বায় বাড়তে পারে প্রায় দুই ইঞ্চি পর্যন্ত। তবে তিন ইঞ্চি থেকে খানিক লম্বা একটি স্ট্যাগ বিটলের খোঁজ মিলেছিল একবার। এক পতঙ্গ-গবেষক জাপানের একটি পতঙ্গের দোকানে তা বিক্রি করেছিলেন। আর সেই স্ট্যাগ বিটলটির দাম এখন কত জানেন? বাংলাদেশি টাকায় ৬২ লাখ ৩০ হাজার মাত্র!ওয়েবসাইট অবলম্বনে