প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালারিয়া মেলোনেলা প্রজাতির পতঙ্গটি এমনিতে সাধারণ হলেও শ্রবণশক্তির সামর্থ্য বিবেচনায় অনন্য। বায়োলজি লেটার্স সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকেরা জানান, পতঙ্গটি সর্বোচ্চ কম্পাঙ্কের (৩০০ কিলোহার্টজ পর্যন্ত) শব্দও শুনতে পায়। এ ক্ষেত্রে তাদের শ্রবণশক্তি বাদুড়ের তুলনায় প্রায় ১০০ কিলোহার্টজ বেশি। স্কটল্যান্ডের স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয়ের গবেষক জেমস উইন্ডমিল বলেন, এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ শ্রবণশক্তিধর প্রাণী। এই ক্ষমতাকে কাজে লাগিয়ে পতঙ্গটি শিকারি বাদুড়ের আক্রমণ থেকে আত্মরক্ষা করে। উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়া অঞ্চলে পতঙ্গটি পাওয়া যায়। এদের পাখার বিস্তার ১ দশমিক ১ ইঞ্চি এবং কান মাত্র শূন্য দশমিক শূন্য ২ ইঞ্চি। লাইভসায়েন্স।