প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পতেঙ্গা সিটি করপোরেশন মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য ছয়টি কম্পিউটার দিয়েছে শ্রীলঙ্কার বাণিজ্যিক ব্যাংক কমার্শিয়াল ব্যাংক অব সিলোন পিএলসি। গত শনিবার সকালে ব্যাংকটির প্রধান পরিচলন কর্মকর্তা দিলান রাজাপক্ষে কলেজে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের জন্য কম্পিউটারগুলো উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ইসমত আরা ও ব্যাংকের উপমহাব্যবস্থাপক নন্দী অসীম কুমার।
দিলান রাজাপক্ষে বলেন, কমার্শিয়াল ব্যাংক অব সিলোন পিএলসি বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপকরণ দিয়ে যাচ্ছে। এতে ওই প্রতিষ্ঠানগুলো লাভবানের পাশাপাশি সরকারের উদ্দেশ্যও সফল হবে। বিজ্ঞপ্তি