পতেঙ্গা সিটি করপোরেশন মহিলা কলেজে মিলাদ মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পতেঙ্গা সিটি করপোরেশন মহিলা কলেজের বার্ষিক মিলাদ মাহফিল গত সোমবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ইসমত আরা। বাংলা বিভাগের প্রধান শাহীদ হাসানের সঞ্চালনায় মাহফিলে প্রধান আলোচক ছিলেন পতেঙ্গা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আবু সালেহ্ মুহাম্মদ সলিমুল্লাহ। বিশেষ আলোচক ছিলেন পতেঙ্গা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মোখলেছুর রহমান ও ইসলামি চিন্তাবিদ জাহানারা ইলিয়াস। বক্তব্য দেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান কাউছার বেগম, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান আবু মোহাম্মদ তৌহিদুল আলম ও বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্তি আচার্য। বিজ্ঞপ্তি।