সেবাধর্মী সংগঠন ইউআর-এর উদ্যোগে পতেঙ্গায় ১৫ জানুয়ারি শিক্ষামেলা ও বিনা মূল্যে রক্তের গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। পতেঙ্গা উচ্চবিদ্যালয়ে সকাল নয়টায় রক্তের গ্রুপিং ক্যাম্প উদ্বোধন করেন কাউন্সিলর শাহানুর বেগম। অনলাইনভিত্তিক সংগঠন সিটিজি ব্লাড গ্রুপ এই আয়োজনে সহযোগিতা করে। এরপর শিক্ষামেলায় গণিত ও সি প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শিক্ষামেলা উদ্বোধন করেন ইস্টার্ন রিফাইনারি মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান। গণিত প্রতিযোগিতার বিচারক ছিলেন পতেঙ্গা সিটি করপোরেশন মহিলা ডিগ্রি কলেজের গণিত প্রভাষক মো. কামরুজ্জামান ও জ্যেষ্ঠ শিক্ষক মো. রফিকুল ইসলাম।
সি প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলগুলো হলে জে টু এস, শাহীন এক্স ব্যান্ড, রুমিতু। বিজ্ঞপ্তি।