পতেঙ্গায় ভূমিহীনদের পুনর্বাসনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের পতেঙ্গা এলাকার কয়েক হাজার ভূমিহীন মানুষকে দ্রুত পুনর্বাসনের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন পতেঙ্গা খেজুরতলা বেড়িবাঁধ ভূমিহীন সমবায় সমিতির সদস্যরা। একই সঙ্গে তাঁরা পতেঙ্গায় প্রয়োজনীয় বেড়িবাঁধ নির্মাণেরও দাবি জানান। ৯ এপ্রিল পতেঙ্গার ভূমিহীন সৈকতপল্লিতে আয়োজিত সভায় বক্তারা এসব দাবি জানান।
সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শ্রম–বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান।
প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক ট্রেড–বিষয়ক সম্পাদক মো. শামসুল হক ও বেড়িবাঁধ ভূমিহীন সমবায় সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল মতিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নিজাম খান।
সভায় বক্তারা বলেন, ভূমিহীনদের পুনর্বাসন করে কাজের সুযোগ দিলে দেশ আরও সমৃদ্ধিশালী হবে। এ ছাড়া ভূমিহীনদের জীবন রক্ষার্থে বেড়িবাঁধের বিকল্প নেই। বিজ্ঞপ্তি।