পত্রিকার সংবাদের ডাইস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বল্পমূল্যের কিছু পত্রিকা দেখে অনেকেরই ধারণা, পত্রিকা বের করা কোনো ব্যাপারই না। আসলেই হয়তো তা-ই। তা না হলে এত এত পত্রিকা বেরোচ্ছে কী করে? রস+আলোর এক গবেষণায় দেখা গেছে, পত্রিকায় ঘুরেফিরে একই সংবাদ ছাপা হয়। আর তাই সংবাদকর্মীরা পত্রিকার জন্য একটি সূত্র বা ডাইস তৈরি করেছেন। ঘটনা মিলে গেলেই দিন-তারিখ-সময় আর কারণ ঠিক করে ওই ডাইসে ফেলে দেন। ব্যস, শূনস্থান পূরণ হয়ে গেলেই তৈরি হয়ে যায় একটি চমৎ কার প্রতিবেদন। রস+আলোর পক্ষে গবেষণাটি করেছেন আদনান মুকিতগাভির অস্বাভাবিক মৃত্যুরাজধানীর ............ এলাকায় ............ নামের একটি গাভির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ............ কারণে গাভিটি আত্মহত্যা করেছে। তবে গাভির মালিক ............ অভিযোগ করেন, পরিকল্পিতভাবেই তাঁর গাভিটিকে হত্যা করা হয়েছে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল ............ বার সকাল/দুপুর/বিকেল/রাত ............টার দিকে বাড়ির লোকজন গাভিটিকে মৃত অবস্থায় পায়। কর্তব্যরত চিকিৎ সক গাভিটিকে মৃত ঘোষণা করার পর বাড়িতে এক হূদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে থানার ওসি ঘটনাস্থলে এসে গাভির লাশ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য গাভিটির মরদেহ পশু হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।লাশ উদ্ধার রাজধানীর ............ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।সকাল/দুপুর/বিকেল/রাত ............ দিকে ............ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।মাদকদ্রব্য উদ্ধার............টি ইয়াবা বড়ি ও বিভিন্ন ধরনের নেশার দ্রব্যসহ ............ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ............বার ওই ইয়াবা ও নেশাদ্রব্য পাচারের সময় হাতেনাতে পুলিশের কাছে ধরা পড়েন তিনি। বিষয়টির সত্যতা নিশ্চিত করে পুলিশের কর্মকর্তা জানিয়েছেন, এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। ঠেলাগাড়ি চুরিরাজধানীর ............ এলাকা থেকে গতকাল ............ একটি ঠেলাগাড়ি চুরি হয়েছে। এ ব্যাপারে ............ থানায় একটি মামলা হয়েছে।ঠেলাগাড়িটির মালিক ............ জানান, ঠেলাগাড়িটি রেখে তিনি ............ যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, গাড়িটি নেই। অনেক খোঁজাখুঁজি ও কর্তব্যরত দারোয়ানদের জিজ্ঞাসা করেও তিনি কোনো তথ্য পাননি। ঠেলাগাড়ি হারিয়ে তিনি খুবই ভেঙে পড়েছেন। যাত্রীবাহী বাস খাদেগতকাল ............ বার ............ উপজেলার ............তে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ............ যাত্রী আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল/দুপুর/বিকেল/রাত ............টার দিকে ............ পরিবহনের একটি বাস ............ থেকে ............ যাচ্ছিল। পথে ............ অদূরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ............ জন যাত্রী আহত হন। গুরুতর আহত ............কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনায় এলাকাবাসী প্রায় ৮-১০টি গাড়ি ভাঙচুর করে এবং ............- ............ মহাসড়ক অবরোধ করে রাখে।ঘটনার পর থেকেই বাসটির চালক পলাতক। ............ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।............-এর জয়গতকাল ............ অনুষ্ঠিত ম্যাচে ............কে ............ উইকেট/রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ............। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ............ উইকেট হারিয়ে ............ রান করে সফরকারী/স্বাগতিকেরা। দলের পক্ষে সর্বোচ্চ ............ রান করেন ............। ............টি বাউন্ডারি ও ............টি ওভার-বাউন্ডারিতে সাজানো তাঁর দৃষ্টিনন্দন/চমৎ কার ইনিংসটি চালকের আসনে নিয়ে যায় দলকে। ............ নেন ............টি উইকেট।জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে/সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ............। দলের পক্ষে সর্বোচ্চ ............ রান করেন ............। ............ নেন ............টি উইকেট। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ............। এ জয়ের মাধ্যমে ............ ম্যাচের সিরিজে ............তে এগিয়ে গেল ............।কুকুর উদ্ধার রাজধানীর ............ থেকে অজ্ঞাতপরিচয় এক কুকুরকে উদ্ধার করেছে পুলিশ।সকাল/দুপুর/বিকেল/রাত ............ দিকে ............ এলাকা থেকে কুকুরটিকে উদ্ধার করা হয়। কুকুরটি ঘেউ ঘেউ ছাড়া আর কিছু বলতে পারে না। ফলে কুকুরটির বাড়ি কোথায়, সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। কুকুরটি বর্তমানে পুলিশের হেফাজতে আছে। উপযুক্ত প্রমাণ দিয়ে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য এর মালিককে অনুরোধ করেছে পুলিশ।