প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুটির দিনে ৫৬১তম সংখ্যায় ‘চাকায় চাকায় চক্কর’ শিরোনামে প্রকাশিত লেখাটিতে বর্ণিত মোহাম্মদ আবুল হোসেনের উদ্যোগ আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। গত ১৬ সেপ্টেম্বর এক অনাকাঙ্ক্ষিত বাস দুর্ঘটনার শিকার হন আমার বড় ভাই, ফলে এসপ্লেনেকটমি করা হয়। এ ছাড়া গত ১০ অক্টোবর সাভারের আমিনবাজার এলাকায় যাত্রীসহ একটি বাস সেতু থেকে ছিটকে ডুবে যায়, যাতে অনেক যাত্রী প্রাণ হারায়। এভাবে প্রায় প্রতিদিনই শুধু সড়ক দুর্ঘটনার নিষ্ঠুর শিকার হয়ে অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে আর অনেককেই বরণ করে নিতে হচ্ছে পঙ্গুত্ব। সড়ক দুর্ঘটনায় অকালমৃত্যু রোধে এ ধরনের উদ্যোগের পাশাপাশি আমাদের সবাইকে সচেতন হতে হবে। তাই আমি মনে করি, আবুল হোসেনের স্লোগান ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’-এর সঙ্গে আমাদের সবার একাত্ম হওয়া উচিত।শিমুলতৃতীয় বর্ষময়মনসিংহ মেডিকেল কলেজ।