পথ-শিশুদের নিয়ে সাক্ষরতা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত পথ-শিশুদের নিয়ে সাক্ষরতা কর্মসূচির আয়োজন করে প্রথম আলো খুলশী বন্ধুসভার বন্ধুরা।
৮ সেপ্টেম্বর নগরের পাহাড়তলীর রেলওয়ে ওয়ার্কশপ গেট এলাকায় নিজের নাম লিখতে জানে না এমন পথ-শিশুদেরকে নাম লিখতে শেখান খুলশী বন্ধুসভার বন্ধুরা। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ব সাক্ষরতা দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনায় অংশ নেন খুলশী বন্ধুসভার প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক এম এইচ স্বপন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, যুগ্ম সম্পাদক নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম নারী সম্পাদক মমতাজ আক্তার, শিক্ষা ও পাঠাগার সম্পাদক সাবিনা তাবাসসুম, সাহিত্য সম্পাদক সাইমা ইসলাম, সিলভী জাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন, কবির আহমেদ, মুনির হোসাইন, সায়েম হোসেন, আহাদুল ইসলাম, তাবাসসুম আক্তার, পারভিন আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি।