প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে গত ২৬ জুন নগরের বিভিন্ন এলাকায় রোজাদার পথচারী ও দুস্থ এতিমদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াসের সভাপতি হাসান মুরাদ চৌধুরী। কর্মসূচির উদ্বোধন করেন নগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রয়াসের জ্যেষ্ঠ উপদেষ্টা সন্তোষ কুমার নন্দী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ উপদেষ্টা মোমিনুল হক, সংগঠনের পরিচালক মহসীন উল কাদের, বেলায়েত হোসেন, আই সি বি ইসলামিক ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা জসিম উদ্দিন, ব্রাদার্স ইউনিয়নের পরিচালক আলমগীর মো. ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি।