পথনাটকের উৎসব ফেনীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নাটক হবে রাজপথে, জীবনযুদ্ধ একই সাথে’ স্লোগানে ফেনীতে শেষ হয়েছে তিন দিনের পথনাটকের উৎসব। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ উৎসব শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান। মনজুর তাজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক ও জেলা শিল্পকলা একাডেমীর সদস্যসচিব হুমায়ুন কবির। বক্তব্য দেন নারায়ণ নাগ, ইকবাল চৌধুরী, জাহিদ হোসেন, কাজী ইকবাল আহমেদ, ফখরুদ্দিন আলী আহম্মদ, শাহ আলম মজুমদার, ইসহাক চৌধুরী, উত্তম দেবনাথ, এম এফ রহমান প্রমুখ।বাংলাদেশ পথনাট্য পরিষদের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় উৎসবে ফেনীর নয়টি সংগঠন অংশ নেয়। সংগঠনগুলো হচ্ছে—পূবালী সাংস্কৃতিককেন্দ্র, ঢাকঢোল নাট্যসংসদ, সম্প্রীতি নিকেতন, আমন্ত্রণ সাংস্কৃতিক গোষ্ঠী, সুকর্ণা থিয়েটার, উদয়ন সাংস্কৃতিককেন্দ্র, ফেনী থিয়েটার, সংলাপ নাট্যগোষ্ঠী ও ফেনী নাট্যগোষ্ঠী।উদ্বোধনী দিনে ফেনী পূবালী সাংস্কৃতিককেন্দ্রের পরিবেশনায় পিন্টু সাহার নির্দেশনায় বিচার করবই নাটক প্রদর্শিত হয়। নাটকে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের নির্মম নির্যাতনের চিত্র উঠে আসে।