পথনাটকের জমজমাট আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথনাটকের বিচিত্র কাহিনি আর অভিনয়শৈলীতে উঠে এল স্বাধীনতার ৪০ বছর। এসব নাটক দর্শকদের বেশ প্রশংসা পায়।দ্য ডেইলি স্টার-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরে হয়ে গেল পথনাটকের জমজমাট উৎসব। এ উপলক্ষে গত শুক্রবার ডিসি হিল ও জেলা শিল্পকলা একাডেমীতে বসেছিল দর্শকের মেলা। বাংলাদেশ পথনাটক পরিষদের এ আয়োজনে ছিল চট্টগ্রামের আটটি দলের পরিবেশনা। উৎসবে বক্তব্য দেন ডেইলি স্টার-এর চট্টগ্রামের ব্যুরো প্রধান আ ক ম রইসুল হক, অনুষ্ঠান ব্যবস্থাপক সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক সেলিম শামসুল হুদা চৌধুরী।এতে বক্তারা বলেন, এ ধরনের উৎসব শিল্প-সংস্কৃতির মাধ্যমে অসাম্প্রদায়িক ও ঘাতক-দালালমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে সহযোগিতা করবে। উৎসবে আরও বক্তব্য দেন থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) পরিচালক আহমেদ ইকবাল হায়দার, গ্রুপ থিয়েটার ফেডারেশন সভাপতিমণ্ডলীর সদস্য সুচরিত দাশ, পথনাটক পরিষদের সম্পাদক মিজানুর রহমান, গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি আলোক মাহমুদ, পথনাটক পরিষদের অর্থ সম্পাদক মনজুরুল আলম সিদ্দিকী, আখতারুজ্জামান, শহীদুল আলম ও মোসলেম উদ্দিন সিকদার। ডিসি হিলের মুক্তমঞ্চে মঞ্চমুকুট সমরেশ বসুর গল্প অবলম্বনে আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত নাটক আদাব, তির্যক বাংলা একাডেমী প্রকাশিত স্মৃতি ৭১-এর তৃতীয় খণ্ডে প্রকাশিত শ্যামলী নাসরিন চৌধুরীর কথা অবলম্বনে স্মৃতি ৭১, কথক নাট্য সমপ্রদায় উৎসব এবং নান্দীকার স্বাধীনতার সংগ্রাম নাটক মঞ্চস্থ করে। অন্যদিকে শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে সমীকরণ থিয়েটার ট্রাঙ্ক রহস্য, কথক থিয়েটার দানব, থিয়েটার ওয়ার্কশপ এই পিরতি সেই পিরিতি নয়, উত্তরাধিকার চন্দ্রালোকে মনময়ূরী নাটক মঞ্চস্থ করে। ডিসি হিলে পথনাটক দেখছিলেন হেমসেন লেনের সৈয়দ মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, ‘পুরো আয়োজনটা ছিল সুন্দর, পরিচ্ছন্ন। এ ধরনের আয়োজন বেশি হওয়া উচিত।’