পথশিশুদের অধিকার রক্ষায় এগিয়ে আসার ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনসিডিন বাংলাদেশ চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ২২ ডিসেম্বর ‘পথশিশু ও যৌন শোষণের শিকার শিশুর অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে বক্তারা দেশের অবহেলিত শিশুদের জীবনের মানোন্নয়নে স্থানীয় সরকারের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তাঁরা বলেন, ওয়ার্ড পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা পথশিশুদের অধিকার রক্ষায় এগিয়ে আসতে পারেন। শিশুদের জন্য রাত্রিকালীন আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠারও দাবি জানান তাঁরা। শিশুদের ওপর যৌন নির্যাতন প্রতিরোধে বিদ্যালয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন তাঁরা।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইনসিডিনের অধিকার সমন্বয়কারী মুশফিকুর রহমান সাব্বির, সেলিম চৌধুরী, শরীফ চৌহান ও শাহাদাত হোসেন। বিজ্ঞপ্তি।