পথশিশুদের মুখে মৌসুমি ফল তুলে দিল বর্ণের হাতেখড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফল উৎ​সবে পথশিশুদের সঙ্গে বর্ণের হাতেখড়ি সংগঠনের সদস্যরা
ফল উৎ​সবে পথশিশুদের সঙ্গে বর্ণের হাতেখড়ি সংগঠনের সদস্যরা

আম, জাম, কাঁঠাল, লিচুসহ নানা জাতের ফলের মৌসুম চলছে এখন। কিন্তু সুবিধাবঞ্চিত পথশিশুদের মুখে কী আর সেই ফল পড়ছে? হয়তো সেভাবে না। তাই তাদের জন্য ফলাহার উৎসব করেছে পথশিশুবান্ধব সংগঠন বর্ণের হাতেখড়ি।
একদল স্বপ্নবাজ তরুণের হাতে গড়া এই সংগঠনের উদ্যোগে ৬ জুন নগরের পাহাড়তলী রেলওয়ে জাদুঘর প্রাঙ্গণে পথশিশুদের আম, জাম, কাঁঠাল, লিচুসহ মৌসুমের বিভিন্ন ফল খাওয়ানো হয়। প্লেটভর্তি নানা ফল পেয়ে পথশিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
ওই দিন বিকেলে উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রথম আলো বন্ধুসভার সভাপতি সুমন গাঙ্গুলী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য রশীদ এনাম, এম এইচ স্বপন, দিদারুল ইসলাম, বিশ্বজিৎ ঘোষ, ওমর পারভেজ, নাজিম উদ্দিন, শফিকুর রহমান, মো. ইব্রাহিম, মমতাজ আক্তার, হিরা মণি, সোহানা পারভিন, মাহমুদ হাসান প্রমুখ।