পদুয়া উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়ার পদুয়া এসিএম উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২৭ জানুয়ারি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন জয়সেন বড়ুয়া, মো. ইদ্রিস, আবদুর রশিদ ও নাছির উদ্দীন। বক্তারা শিক্ষার মানোন্নয়নে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চার ওপর গুরুত্ব আরোপ করেন।