পদুয়া বহুমুখী উন্নয়ন সমবায় সমিতির সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া বহুমুখী উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সভা ৭ মার্চ খুরুশিয়া দারিকোপ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবু তাহের।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রেহেনা আখতার বেগম। বিশেষ অতিথি ছিলেন কাজল তালুকদার, নাসির উদ্দিন, মো. খায়রুজ্জামান, রুবেল চক্রবর্তী, মো. ইদ্রিছ ও আব্বাস হোসাইন। বিজ্ঞপ্তি।