পদুয়া রেঞ্জের কাঠ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়ার ছদাহা ফকিরহাট ও উত্তর ছদাহা থেকে গত ২৯ সেপ্টেম্বর ৫০ হাজার টাকার কাঠ আটক করেছেন লোহাগাড়ার পদুয়া রেঞ্জ কর্মকর্তারা। আটক কাঠের মধ্যে রয়েছে ২৫৫টি বল্লি। এর আগেও লোহাগাড়া থেকে ৪৫ ঘনফুট মূল্যবান কাঠ ও বেত আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা। পদুয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ইদ্রিচ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ ব্যাপারে বিভাগীয় বন মামলা করা হয়েছে।