পদুয়া রেঞ্জের কাঠ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া-সাতকানিয়ার ছদাহা ফকিরহাট, তেওয়ারীহাট, ঠাকুরদীঘি ও পদুয়ার বিভিন্ন অবৈধ করাতকলে ১১ মার্চ অভিযান চালিয়ে ৩৮২ ঘনফুট মূল্যবান কাঠ এবং দুহাজার ৫২৫টি আকাশমণি ও হাইব্রিড কাঠের রদ্দা উদ্ধার করেছে বন বিভাগ। এ ছাড়া জঙ্গল পদুয়া এলাকায় অবৈধভাবে নির্মিত জেবিসি ইটভাটা থেকেও ৬০ ঘনফুট জ্বালানি কাঠ উদ্ধার করা হয়। পদুয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাকসুদ আলম, উপ-রেঞ্জ কর্মকর্তা মো. ইদ্রিস আলী ও স্টেশন কর্মকর্তা জামাল উদ্দীন ভূঁইয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অপরদিকে, চুনতি সাতগড় এলাকায় বনাঞ্চলের মধ্যে অবৈধভাবে নির্মিত তিনটি পানের বরজ উচ্ছেদ করা হয়েছে। পদুয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাকসুদ আলম জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট লোকজনের বিরুদ্ধে পৃথক আটটি মামলা দায়ের করা হয়েছে।