পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তরে যা লেখা থাকতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় রস+আলোর মতো অনেকেই মনঃক্ষুণ্ন হয়েছেন নিশ্চয়ই। কারণ, আমরা নিজের পকেট থেকে চাঁদা দিয়ে সেতু নির্মাণের সঙ্গে নিজেদের জড়াতে চেয়েছিলাম। সেটা যখন হলোই না, তখন পদ্মা সেতু যদি হয়েই যায়, তবে সেই সেতুর ভিত্তিপ্রস্তরে কী কী লেখা থাকতে পারে, তা নিয়েই চলুন গবেষণা করি। গবেষণা সমন্বয় করছেন নূর সিদ্দিকীপদ্মা কেবল রুপালি ইলিশের জন্যই বিখ্যাত ছিল এত দিন, কিন্তু আজ থেকে সেতুর জন্যও মহিমান্বিত হলো।মন্ত্রী আর একজন উপদেষ্টার বিনিময়ে অর্জিত এই সেতু পদ্মার জলে তেইল্যা ইলিশ, বুকে তার কংক্রিটের ধূমকেতু। এই সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন হলো আজ এই শুভক্ষণে হাজার বছর টোল দিয়ো ভাই, পার হোয়ো না কিপটেজনে।দীর্ঘ ১০ মাস অনিশ্চয়তায় কাটিয়ে বিশ্বব্যাংকের মান ভাঙানোর পর পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হলো।পদ্মা সেতু একটি স্বপ্নের নাম, বিশ্বব্যাংক যাকে দুঃস্বপ্নে ফেলে দিয়েছিল। স্বপ্নময় এই সেতুর ভিত্তিপ্রস্তরের আজ উদ্বোধন করা হলো।পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত কার্যক্রম এই ভিত্তিপ্রস্তরের নিচে চাপা পড়ল। সেতু দিয়ে সোজা নদী পার হতে চাইলে দুদকের নাম ভুলে যান।