পনির দৌড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ২০০ বছর ধরে আয়োজিত হচ্ছে পনির নিয়ে এই প্রতিযোগিতা
প্রায় ২০০ বছর ধরে আয়োজিত হচ্ছে পনির নিয়ে এই প্রতিযোগিতা

সে এক অদ্ভুত প্রতিযোগিতা! যে প্রতিযোগিতার সঙ্গে এক সুতোয় গাঁথা বিপজ্জনক ও রোমাঞ্চকর শব্দ দুটি। শুনুন তবে সে প্রতিযোগিতার গল্প।
পাহাড়ের ওপর থেকে গড়িয়ে দেওয়া হয় চাকার আদলে গড়া এক খণ্ড চিজ বা পনির। গড়িয়ে গড়িয়ে নামতে থাকা সে আট পাউন্ড ওজনের পনিরের পেছনে ছুটতে থাকেন প্রতিযোগীরা। সবার আগে নেমে পাহাড়ের তলায় এসে যে চিজ দখলে নিতে পারেন, বিজয়ী হন তিনিই। এমনই ব্যতিক্রমী আয়োজন হয় যুক্তরাজ্যের গ্লৌচেস্টারশায়ারে। যা ‘কুপার্স হিল চিজ-রুলিং কম্পিটিশন’ নামেই পরিচিত। পাহাড়ের ঢাল বেয়ে দৌড়ে নামা খুব সহজ কাজ নয়। তাই ভারসাম্য হারিয়ে পড়ে যান অনেকেই। হাত-পা ভাঙার মতো ঘটনাও হরহামেশা ঘটে! কিন্তু এসব বিপদের তোয়াক্কা করেন না গ্লৌচেস্টারের ব্রকওর্থ গ্রামের বাসিন্দারা। তাঁরা ঐতিহ্যগতভাবে প্রতিবছর মে মাসের শেষ সোমবার এই প্রতিযোগিতার আয়োজন করেন কুপার্স পাহাড়ে। নানা আয়োজনে এ বছর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গত ৩০ মে। প্রতিযোগিতায় নারী, পুরুষ ও কিশোরদের জন্য রয়েছে আলাদা বিভাগ। প্রায় ২০০ বছর ধরে চলে আসা এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ব্রকওর্থ গ্রামের বাসিন্দারা হলেও বিশ্বের বিভিন্ন দেশ থেকেই হাজির হন উৎসুক দর্শক।
সূত্র: চিজ রোলিং প্রতিযোগিতার ওয়েবসাইট