পরমাণু গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসার গল্পছেলেটি মেয়েটিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। মেয়েটি প্রমাণ চাইলে নিজের জীবন বিসর্জন দিল ছেলেটি, মেয়েটিও হয়ে গেল আরেকজনের।হাসির গল্পকোনো হাসির কথা না শুনলেও আমি হাসতে পারি। আমার না খুব কাতুকুতু আছে!রহস্য গল্পসাভারের জোড়া খুনের রহস্য কিছুতেই উদ্ঘাটিত হচ্ছে না। গোয়েন্দা সংস্থার প্রধান বলেছেন, ‘অপরাধীকে শনাক্ত করার কাজ চলছে, ৪৮ ঘণ্টার মধ্যেই আমরা ফাইলে জমে থাকা ধুলা পরিষ্কার করব।’ভৌতিক গল্পকলপাড়ে গিয়ে দেখি, হুবহু আমার মতো এক লোক দাঁড়িয়ে আছে। আমাকে দেখামাত্রই সে ‘ও বাবাগো ও মাগো, ভূত! বাঁচাও!’ বলতে বলতে মূর্ছা গেল।রূপকথার গল্পট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সর্বশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় প্রথম স্থানে বাংলাদেশের নাম দেখা যাচ্ছে।আষাঢ়ে গল্পমাঘ মাস, বেশ কিছুদিন যাবৎ প্রতিদিনই মুষলধারে বৃষ্টি হচ্ছে। এমন এক বৃষ্টির দিনে বুড়ো হরিণটা বাঘের বাসায় তাস খেলার জন্য চলে এল...।সায়েন্স ফিকশন গল্প২৪২০ সাল! বিরোধী দলের বিক্ষোভ সমাবেশের কারণে আকাশপথে ভয়াবহ যানজট, চরম দুর্ভোগ নগরবাসীর।