পরমাণুগল্পপঞ্চক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: আসিফুর রহমান
আঁকা: আসিফুর রহমান

অন্যায়
সুস্থ দাঁত বলল, ‘সকাল থেকে সন্ধ্যা অবধি খেটে মরি, অথচ কোনো কৃতজ্ঞতা জোটে না কপালে। অথচ ওই নষ্ট দাঁতগুলো সোনা দিয়ে বাঁধানো! কেন? কোন কীর্তির সম্মানে?’
ফ্রিল্যান্সার
বৈদ্যুতিক সকেট থেকে নিজেকে মুক্ত করে দেওয়ার অনুরোধ জানাল ইস্ত্রি। ফ্রিল্যান্সার হওয়ার পর থেকে সে মনোনিবেশ করবে সৃজনশীল কাজে।
চারিত্রিক বৈশিষ্ট্য
ডিম ফুটে বের হতে না হতে মুরগির বাচ্চা অভিযুক্ত হলো ডিম ভাঙার দায়ে। হায় ঈশ্বর! এমন চারিত্রিক বৈশিষ্ট্য সে পেল কোত্থেকে? এটা, খুব সম্ভব, উত্তরাধিকারসূত্রে পাওয়া।
ঝুনঝুনি
তোমাকে হতে হবে সহজ, সরল ও বোধগম্য,’ বেহালাকে শিক্ষাদান করছিল ঝুনঝুনি। ‘এই আমাকেই দ্যাখো না! সবাই আমাকে সানন্দে শোনে। এমনকি শিশুরাও আমার বাজনা বুঝতে পারে।’
লৌকিকতা
বিলিয়ার্ড-পকেটের আমন্ত্রণের উত্তরে গোলাকার, মসৃণ বিলিয়ার্ড-বল জানাল, ‘হ্যাঁ, সানন্দে বেড়াতে আসব। তবে তার আগে কিউয়ের সঙ্গে একটু আলোচনা করে নেওয়া দরকার। স্রেফ একটি লৌকিকতা যদিও, তবু...’

বলতে না বলতেই সে বুলেট গতিতে ঢুকে পড়ল পকেটে, তারপর আত্মতৃপ্তির স্বরে বলল, ‘জানতাম, কেউ আপত্তি করবে না।’