পরশুরাম উপজেলা ও কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলা ও পরশুরাম সরকারি কলেজে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৩০ জুলাই জেলা ছাত্রলীগের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন মাসের জন্য পরশুরাম উপজেলা ছাত্রলীগের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়েছে। এতে জমির উদ্দিনকে আহ্বায়ক এবং সাইফুল ইসলাম, এস কে এম রবিন, নুরুর রহমান ও হাবিবুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করা হয়। অপরদিকে পরশুরাম সরকারি কলেজে রকিবুল হাসানকে আহ্বায়ক এবং গোলাম মোস্তফা, শাহাদাৎ হোসেন ও মো. আজাদ মজুমদারকে যুগ্ম আহ্বায়ক করে ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।