পরশুরাম পৌরসভার বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম পৌরসভায় ২০১১-১২ অর্থবছরের জন্য ১১ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ২০৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ১৩ জুন সকালে পৌর মিলনায়তনে নবনির্বাচিত পরিষদের এই প্রথম প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌরমেয়র নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী। বাজেটে আট কোটি ৫২ লাখ ৮০ হাজার টাকার সরকারি অনুদানকে আয়ের প্রধান খাত ধরা হয়েছে। এ ছাড়া ৭০ লাখ ২০ হাজার টাকা পৌরকর এবং ৫৫ লাখ টাকা মূলধনি আয় দেখানো হয়েছে। সবচেয়ে বেশি ব্যয় দেখানো হয়েছে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে। এ খাতে ব্যয় দেখানো হয়েছে আট কোটি ৯১ লাখ টাকা। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ এক কোটি দুই লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে সাধারণ সংস্থাপন খাতে।