পরশুরামে আজ মনোনয়ন বাছাই
ফেনীর পরশুরাম উপজেলার তিন ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন গত রোববার। মির্জানগর, চিথলিয়া ও বক্স মাহমুদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৯ জন এবং সংরক্ষিত ও সাধারণ সদস্যপদে ১৫৮ জন মনোনয়নপত্র জমা দেন। তিন ইউনিয়নের মনোনয়নপত্র বাছাই ১০ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ মে আর ২ জুন ভোটগ্রহণ হবে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান।মির্জানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন—মো. নুরুজ্জামান ভুট্টো, মো. ফোরকান উদ্দিন, আমিনুর রহমান সরদার, মো. আবুল কালাম আজাদ, মো. আলমগীর মজুমদার, আবুল হাশেম চৌধুরী ও মাওলানা নুর মুহাম্মদ। এ ইউনিয়নে তিনটি সংরক্ষিত সদস্যপদে ১১ জন ও নয় ওয়ার্ডের সাধারণ সদস্যপদে ৩৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।চিথলিয়া ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক চেয়ারম্যান আবদুল হালিম, মো. জসিম উদ্দিন, মো. আশ্রাফ উল্যাহ মজুমদার, মমিনুর রহমান, জি এম জসিম উদ্দিন ও মো. আবদুল হাই। সংরক্ষিত সদস্যপদে ১৫ জন ও সাধারণ সদস্যপদে ৪৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৭ নম্বর ওয়ার্ডে কাদের রাব্বানি নয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন।বক্স মাহমুদ ইউনিয়নে জাকির হোসেন, ইব্রাহিম খলিল, বাহার উদ্দিন মজুমদার, মো. সাইফুল ইসলাম, মো. আলি মর্তুজা ও মো. জাকির হোসেন চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত সদস্যপদে ১০ জন ও সাধারণ সদস্যপদে ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।জানা যায়, মির্জানগর ইউনিয়নে মোট ভোটার ১৩ হাজার ৮০, চিথলিয়া ইউনিয়নে ১৪ হাজার ৫১৯ ও বক্স মাহমুদ ইউনিয়নে ১৩ হাজার ৬৫১ জন। মির্জানগর ও বক্স মাহমুদ ইউনিয়নে ২০০৩ সালে ভোট হয়েছিল। চিথলিয়ায় ভোট হয় ১৯৯৭ সালের ১ ডিসেম্বর। মামলাসংক্রান্ত জটিলতার কারণে এরপর দীর্ঘদিন ভোট হয়নি।