প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে। ২ অক্টোবর উপজেলা মিলনায়তনে চার শ কৃষকের মধ্যে সরিষা ও ফেলন ডালের বীজ এবং সার দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা হক, পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার, কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রমুখ।—ফেনী অফিস