পরশুরামে কেন্দ্রীয় সমবায় সমিতির সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর পরশুরামে কেন্দ্রীয় সমবায় সমিতির সাধারণ সভা গত বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
সমিতির চেয়ারম্যান মো. ইয়াছিন শরীফ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী, জেলা পরিষদের সদস্য এম সফিকুল হোসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম ও পরশুরাম পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক আমজাদ হোসেন। সভায় সমবায়ীদের পক্ষে বক্তব্য দেন মো. ইউছুপ ভূঞা। অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।