পরশুরামে দুই মাদক ব্যবসায়ীকে জেল জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলার পরশুরাম উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার কোলাপাড়া গ্রামের মো. সোহাগ (৩২) ও মো. শহিদকে (৩০) আট বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক কোরাডেক্সসহ পরশুরাম উত্তর বাজার এলাকা থেকে বিজিবির সদস্যরা গ্রেপ্তার করেন। পরে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ আহাম্মদ খান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোহাগকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। শহিদকে ৩০ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আট দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।পরশুরাম থানার পুলিশ ওই দুজনকে গত মঙ্গলবার দুপুরে জেলহাজতে পাঠিয়েছে।আরিফ আহাম্মদ খান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে।