পরশুরামে মাদক পাচার বন্ধে বিজিবির মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার বন্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৪ মার্চ বিকেলে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফেনীর পরশুরাম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশরাফ আলী।
সভায় বক্তব্য দেন পরশুরাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. ইয়াছিন শরীফ মজুমদার, জেলা পরিষদের সদস্য এম শফিকুল হোসেন, স্থানীয় সাংবাদিক আবু ইউছুফ ও পরশুরাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন বক্তা সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচারসহ নানা ধরনের অপরাধের চিত্র তুলে ধরে বিজিবির কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন। বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশরাফ সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচারসহ যেকোনো অপরাধ সংঘটিত হলে সঙ্গে সঙ্গে বিজিবিকে অবহিত করার আহ্বান জানান।