পরশুরামের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামের তিনটি ইউনিয়নের নবনির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যরা গত মঙ্গলবার শপথ নিয়েছেন। সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রথমে চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ফেনীর জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান তিনটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান। নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন মির্জানগর ইউনিয়নের মো. নুরুজ্জামান ভুট্টো, বক্সমাহমুদ ইউনিয়নের ইব্রাহিম খলিল, চিথলিয়া ইউনিয়নের মো. জসিম উদ্দিন। শপথগ্রহণ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান, ফেনীর সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, পরশুরাম উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল করিম মজুমদার।এদিকে পরশুরামের তিনটি ইউনিয়নের সব সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যেরও শপথ গ্রহণ হয় গত মঙ্গলবার। ওই দিন বিকেলে পরশুরাম উপজেলা মিলনায়তনে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আহাম্মদ খান। এতে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ।