পরিকল্পিত জাকাত বিতরণের মাধ্যমে দারিদ্র্যবিমোচন সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ইসলামের দৃষ্টিতে ব্যক্তির প্রয়োজনের অতিরিক্ত সমুদয় সম্পদে বঞ্চিত মানুষের অধিকার রয়েছে। যুগে যুগে সুফি–দরবেশরা তাঁদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ বিত্তহীনদের মধ্যে বণ্টন করে দিয়েছেন। পরিকল্পিতভাবে জাকাত বিতরণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব।
১২ জুলাই নগরের একটি কমিউনিটি সেন্টারে রাউজান ক্লাব আয়োজিত দারিদ্র্যবিমোচনে জাকাতের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
বক্তব্য দেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গিয়াস উদ্দিন তালুকদার, কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আবুল কাসেম, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ আমিন উদ্দিন এ খান, বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসাইন আনসারী, আবুল খায়ের গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর শহীদউল্লাহ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাউজান ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ মহসীন চৌধুরী। বিজ্ঞপ্তি।