পরিচালনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার ঢেমশা উচ্চবিদ্যালয়ে অষ্টমবারের মতো পরিচালনা কমিটি সভাপতি মনোনীত হয়েছেন রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান। ১৫ নভেম্বর চট্টগ্রাম শিক্ষা বোর্ড এই কমিটি অনুমোদন দেয়। কমিটির অন্য সদস্যরা হলেন প্রতিষ্ঠাতা সদস্য দীপক কান্তি চৌধুরী, দাতা সদস্য শ্যামল সেন, সদস্যসচিব প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার, অভিভাবক সদস্য ফরিদুল আলম, মো. আবদুল মজিদ, আহমদ কবির মুন্সি ও রতন দাশ, লক্ষ্মী দাশ, শিক্ষক সদস্য তরুণ কান্তি ধর, সুকান্ত বিকাশ ধর ও সদস্য শামীমা আক্তার। এ কমিটি আগামী দুই বছর প্রশাসনিক কাজ সম্পাদন করবে। বিজ্ঞপ্তি।