পরিচালনা পর্ষদের সভাপতি হলেন এথিন রাখাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সিটি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হলেন সাবেক সাংসদ এথিন রাখাইন। এর আগেও তিনি এ প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন। গত ২৪ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক স্মারকমূলে আগামী ৪ বছরের জন্য তাঁকে এই পদে মনোনয়ন দেওয়া হয়েছে। একই স্মারকে আইনজীবী আমজাদ হোসেনকে বিদ্যোত্সাহী সদস্য মনোনীত করা হয়।