পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতার ক্ষেত্রে সাফল্য নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুভাষ বড়ুয়া
সুভাষ বড়ুয়া

প্রথম আলো: মন‌জুর আলম কি সফল না ব্যর্থ?
প্রকৌশলী সুভাষ বড়ুয়া: মেয়র হয়ে মন‌জুর আলম কিছু মৌলিক কাজ করতে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে জলাবদ্ধতা নিরসনে তিনি সফল নন। তবে এটাও বলতে হবে, জলাবদ্ধতা নিরসনের জন্য খাল কাটা ও দখলমুক্ত করা তাঁর একার পক্ষে সম্ভব নয়। খাল কাটা বা সংস্কারের ব্যাপারে সরকার তাঁকে টাকা দিয়েছে কি না—এই প্রশ্ন থেকে যায়। যদি সরকার তাঁকে সহযোগিতা না করে তাহলে তাঁর ওপর শতভাগ দায় চাপানো সমীচীন নয়। এ দায় সরকারের ওপরও বর্তায়। তবে তিনি কিছু উন্নয়নকাজ করেছেন। যেমন মেরিন ড্রাইভ সড়ক বাস্তবায়ন ও নগরের সেতু-কালভার্ট নির্মাণ। তাঁর ভালো কাজেরও প্রশংসা করতে হবে। ব্যর্থতাও তুলে ধরতে হবে। জলাবদ্ধতা ছাড়াও তিনি পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সাফল্য দেখাতে পারেননি।
প্রথম আালো: আবার নির্বাচিত হলে তিনি সফল হবেন বলে মনে করেন কি?
প্রকৌশলী সুভাষ বড়ুয়া: সরকার এবং সিটি করপোরেশন সমম্বয় বজার রেখে কাজ করলে ব্যর্থ হওয়ার কারণ নেই। মন‌জুর আলম নির্বাচিত হলে সরকারের উচিত সহযোগিতার হাত সম্প্রসারণ করা। তাঁকে বঞ্চিত করার অর্থ নগরবাসীকে উন্নয়ন থেকে বঞ্চিত করা। জলাবদ্ধতার সমস্যাও তখন দূর হবে না। আমি মনে করি, জনগণের স্বার্থে মন‌জুর বা আ জ ম নাছির, যিনিই নির্বাচিত হোক না কেন, নগরবাসীর স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। তবে ব্যক্তি হিসেবে মন‌জুর আলম অমায়িক ও ভদ্র ব্যক্তি হিসেবে পরিচিত।