পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যাঁ, আভিধানিক ও সম্পর্কগত দিক থেকে তিনি আমার ‘শাশুড়ি’। কিন্তু তাঁর এই পরিচয়ে সন্তুষ্ট নই আমি। ‘শাশুড়ি’ শব্দটি আমাদের সমাজে কোথাও কোথাও নেতিবাচক। শব্দটি শুনলেই হয়তো বা অনেক মেয়ের পিলে চমকে উঠবে। এ জন্যই তাঁর এই শাব্দিক পরিচয়ে আমি সন্তুষ্ট নই। এক বছর চার মাস হলো আমার বিয়ে হয়েছে। আমি একজন গৃহিণী। খুব একটা বেশি সময় পার করিনি তাঁকে জানার জন্য। কিন্তু সময় দিয়ে কি মানুষ চেনা যায়? কোনো কোনো মানুষ তো একই ছাদের নিচে সারা জীবন কাটিয়েও একে অন্যকে চিনতে ব্যর্থ হয়। সে জন্যই মনে হয়, তাঁকে আমি চিনি ও জানি। এ জন্যই ‘দ্য মোর আই নো হার, দ্য মোর আই লাভ হার।’ মাঝেমধ্যে আমার স্বামীও আমাকে বুঝতে পারে না, কিন্তু তিনি আমাকে বোঝেন, ঠিক আমার মতো করেই। যে কাউকেই খুব কম সময়ে আপন করে নেওয়াই তাঁর মমত্ববোধের প্রকৃষ্ট উদাহরণ। তাঁর সঙ্গে খুব সহজেই ভাগ করে নেওয়া যায় সব অনুভূতি। তিনি একজন সুযোগ্য সন্তান, গুণবতী স্ত্রী, গর্বিত মা এবং আমার বন্ধু, আমার আম্মু। তাঁর সুশৃঙ্খল চিন্তাশক্তি, আবেগ, অনুভূতি তাঁর নীতির মতোই দৃঢ়। তাই শাশুড়ি শব্দটির নেতিবাচক ভাবমূর্তিকে আম্মুই পারেন প্রতিহত করতে।পান্না জুবাইর উত্তরা, ঢাকা।