পরিচয়পত্র পেয়ে খুশি টেকনাফের জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরে মাছ ধরতে গিয়ে পরিচয় –সংকটে পড়েন টেকনাফের জেলেরা। সমুদ্রে টহল দেওয়া দেশের আইনপ্রয়োগকারী সংস্থাগুলো প্রায়ই তাদের মিয়ানমারের রোহিঙ্গা জেলে বলে ভুল করেন। ফলে হয়রানির শিকার হতে হয় স্থানীয় জেলেদের। এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে উপজেলা মৎস বিভাগ জেলেদের পরিচয়পত্র দিচ্ছে।
মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, পরিচয়পত্র সঙ্গে থাকলে জেলেদের কোনো ধরনের হয়রানির শিকার হতে হবে না। ২৪ সেপ্টেম্বর মৎস্য অধিদপ্তরের আওতায় উপজেলা মৎস্য বিভাগ জেলেদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) সেলিনা কাজীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ। সভা পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোর্শেদ।
উপজেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, অধিদপ্তরের আওতায় সারা দেশের মতো টেকনাফেও জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান কর্মসূচি প্রকল্প চালু হয়েছে।