সামাজিক সংগঠন পরিবর্তন ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ৪ ফেব্রুয়ারি মাহফুজ উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী।
তিনি বলেন, ‘প্রথমে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। নিজেদের সুচিন্তার বিকাশ ঘটাতে পারলেই সামাজিক পরিবর্তন সম্ভব।’
সভায় পরিবর্তন ফাউন্ডেশনের চেয়ারম্যান নওশাদ চৌধুরী ফাউন্ডেশনের নিয়মিত কার্যক্রম ‘আমরা বৃদ্ধাশ্রম চাই না’ বিষয়ে ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরেন। এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক সাইফুল আলম, এনটুএস-এর পরিচালক ইরফান হায়দার, নাছিরাবাদ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির পরিচালক সাজ্জাদ হোসাইন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসম্পাদক নাছির উদ্দিন। পরে এক শ দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি