প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপদ সড়ক ও দুর্ঘটনা হ্রাসে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনীতে পরিবহন শ্রমিকদের এক প্রশিক্ষণ কর্মশালা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ফেনী সার্কেল ও ট্রাফিক বিভাগ এ কর্মশালার আয়োজন করে। ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সায়মা ইউনুসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিআরটিএর উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান মৃধা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বিআরটিএর চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক এস কে বিশ্বাস। বক্তব্য দেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আবু আহম্মদ আল মামুন, নিরাপদ সড়ক চাই ফেনী শাখার সদস্যসচিব কাজী মো. ইস্রাফিল, জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ গোলাম নবী, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. আমির হোসেন চৌধুরী মোজাম্মেল, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর প্রমুখ।