পরিবহন শ্রমিকেরা কেন রাজনীতির বলি হবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল মান্নান সভাপতি, আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন
আবদুল মান্নান সভাপতি, আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন

টানা অবরোধে পরিবহন খাত ধ্বংসের মুখে চলে যাচ্ছে। পরিবহন খাতের সঙ্গে সারা দেশে প্রায় ৭০ লাখ শ্রমিক জড়িত। আর চট্টগ্রামে পরিবহন শ্রমিকের সংখ্যা ৫০ হাজার। একটা দিন ঘরে বসে থাকলে শ্রমিকদের পেট চলে না। টানা অবরোধ-হরতালে এসব শ্রমিকের রুটি-রুজিরই ওপর কেবল আঘাত আসেনি, প্রতিনিয়ত পেট্রলবোমা আর রাজনীতির আগুনে তাঁদের পুড়তে হচ্ছে। আমাদের প্রশ্ন, পরিবহন শ্রমিকেরা কেন রাজনীতির বলি হবেন? আমরা কেন পুড়ে মরব?
পরিবারের মুখে দুটো ভাত তুলে দেওয়ার জন্যই এসব নিরীহ মানুষকে প্রাণ হাতে নিয়ে রাস্তায় বের হতে হয়। এমন কোনো দিন নেই, যেদিন আমাদের শ্রমিক ভাইদের পুড়তে হচ্ছে না। এমন অবস্থা আর চলতে দেওয়া যায় না। সরকারকে বলতে চাই, যেভাবেই হোক এই নাশকতা বন্ধের ব্যবস্থা করুন। অবরোধ দেওয়া দলগুলোকে বলতে চাই, আপনাদের দাবি আদায় করতে আমাদের সাধারণ মানুষ ও শ্রমিককে কেন জিম্মি করেছেন? এ অবরোধে তো কোনো রাজনৈতিক কর্মীকে পুড়তে হয়নি। আমাদের কেন হচ্ছে?
অনুলিখন: সাঈদা ইসলাম