পরিবহন সেক্টরে হয়রানি বন্ধ ও কর প্রত্যাহার দাবি
পরিবহন সেক্টরে অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ ও গাড়ির কাগজপত্র পরীক্ষার নামে চট্টগ্রাম মেট্রোপলিটন ও হাইওয়ে পুলিশের চাঁদাবাজি এবং হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় ফোরামের নেতারা। গাড়ির খুচরা যন্ত্রাংশ ও মোটরযানের ওপর নতুন কর প্রত্যাহার এবং শ্রমিকদের মৃত্যুকালীন তহবিল বাড়ানোরও দাবি জানান তাঁরা। সভায় পরিবহন সেক্টরে বিরাজমান সমস্যা সমাধানকল্পে আগামী সাত দিনের মধ্যে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান এবং নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনের আহ্বান জানানো হয়।এস এম হাবিবুল হকের সভাপতিত্বে ও জহুর আহমদের পরিচালনায় সভায় চট্টগ্রাম মহানগরসহ এগারো জেলার পরিবহন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভায় পরিবহন সেক্টরে বিভিন্ন ধরনের হয়রানি ও সমস্যা সম্পর্কে আলোচনা করা হয় এবং এসব সমস্যা সমাধানের লক্ষ্যে পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে এস এম হাবিবুল হককে আহ্বায়ক, মোহাম্মদ গোলাম নবীকে সদস্যসচিব এবং দ্বীন মোহাম্মদকে অর্থসচিব মনোনীত হন। সভার এক প্রস্তাবে পরিবহন সেক্টরে বিরাজমান সমস্যা সমাধানের লক্ষ্যে শিগগিরই জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।